বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়।
তবে জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন না হওয়াকে বিএনপির প্রতারণা হিসেবে দেখছে এনসিপি। দলটির অভিযোগ, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বিএনপি সেই প্রতিশ্রুতি রক্ষা করছে না।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ করছে। রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতি নির্বাচিত করছেন।
নাহিদ ইসলাম বলেন, এ প্রক্রিয়ায় স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। তাঁর অভিযোগ, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। ফলে বিএনপি কথায় এক ধরনের অবস্থান দেখালেও কাজে ভিন্নটি করেছে।
সূত্র: কালের কণ্ঠ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন