ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন সদ্য রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা তিনি প্রয়াত দুই নেতার কবর জিয়ারত করেন।

শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে যান নবনির্বাচিত রাষ্ট্রপতি। সেখানে তিনি তাঁদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং উভয়ের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

প্রবীণ এই নেতা শিক্ষকতা পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দেন। ১৯৮৮ সালে তিনি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ১৯৯১ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে বিভিন্ন সময়ে তিনি একাধিক মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১১ সাল থেকে বিএনপির সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৬ সালে ভারপ্রাপ্ত মহাসচিব থেকে তিনি বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x