শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্যকে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা বিভাগের সেক্রেটারি শাহিনুর আক্তার। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার দুই কৃতী সন্তান ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ এবং রোকেয়া বেগম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জুলাই বিপ্লবের দ্বিতীয় সর্বকনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম। বক্তব্য দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, “জুলাইয়ের শহীদরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা।”
তিনি উপস্থিত নারী সমাজের প্রতি জুলাইয়ের চেতনা ও প্রেরণাকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংবর্ধনা ও নারী সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রীসহ বিপুলসংখ্যক নারী অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা নারীদের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি দেশসেবায় অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সূত্র: এনপিবি

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন