ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

কূটনৈতিক অঙ্গনে যোগাযোগ বাড়াচ্ছে এনসিপি

জুলাই গণ-অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কূটনৈতিক অঙ্গনে তাদের যোগাযোগ আরও বাড়াচ্ছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে দলটির নেতারা নিজেদের রাজনৈতিক কর্মসূচি ও লক্ষ্য তুলে ধরছেন।

জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে এনসিপির নিয়মিত যোগাযোগ হচ্ছে। যুক্তরাষ্ট্র, তুরস্ক, ফ্রান্স ও জার্মানির কূটনীতিক এবং নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এসব আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী বাস্তবতা, রাষ্ট্র সংস্কার, দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।

এনসিপির অস্থায়ী কার্যালয়েও বিভিন্ন দেশের কূটনীতিকরা এসে বৈঠক করেছেন। সাম্প্রতিক সময়ে চীন, যুক্তরাজ্য ও পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে দলটির নেতারা বৈঠক করেছেন। এর পাশাপাশি আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের সঙ্গেও আলোচনা করেছেন এনসিপির নেতারা। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, গণতান্ত্রিক শাসন, সংসদীয় সম্পৃক্ততা, আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।

গত ২০ আগস্ট চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন এনসিপির মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রবাসী কল্যাণবিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। ঢাকায় চীনা দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে মতবিনিময় করে। আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের স্বার্থে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এনসিপির প্রতিনিধিদলে এ সময় ছিলেন উপ-কমিটির সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, মাহবুব আলম, নাভিদ নওরোজ শাহ ও মঞ্জিলা ঝুমা।

এর আগে গত ১২ আগস্ট এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করে আইআরআইয়ের একটি প্রতিনিধিদল। সোনজা গ্লকেলের নেতৃত্বে ওই প্রতিনিধিদল এনসিপির কাছে আইআরআইয়ের সর্বশেষ জাতীয় জরিপের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। বৈঠকে জরিপের বিভিন্ন ফলাফল ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নিয়মিত যোগাযোগ, সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরা হয়।

আইআরআই প্রতিনিধিদলে ছিলেন রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্ল্যাহার্টি, টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ ও রুয়াকসানা হক। এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ডেস্কের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ ও যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ।

এ ছাড়া গত ৬ আগস্ট বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে সংসদীয় সম্পৃক্ততা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং ধারাবাহিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে এনসিপির আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ এবং যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ডেস্কের প্রধান নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।

গত ৭ আগস্ট ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে হাসপাতালে দেখতে যান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ। হাসপাতালে চিকিৎসাধীন হাইকমিশনারের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন তারা। একই সঙ্গে মর্মান্তিক এ ঘটনায় গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

গত ৭ জুন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এরপর গত ২২ জুলাই রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলাম। বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন অংশ নেন।

বৈঠক শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দূতাবাসের প্রতিনিধিদলকে দলীয় কার্যালয় ঘুরিয়ে দেখান।

এর পাঁচ দিন পর, ২৭ জুলাই রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন। এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ ও সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার মানবজমিনকে বলেন, দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েই কূটনীতিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এ কারণেই বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। এসব আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, গণতান্ত্রিক রূপান্তর, রাজনৈতিক বিভিন্ন বিষয় এবং দেশের ভবিষ্যৎ নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরা হচ্ছে।

তিনি বলেন, দেশ পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই প্রক্রিয়া, রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তরের বিষয়গুলোও কূটনীতিকদের সঙ্গে আলোচনায় থাকছে। বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখেই এসব বিষয়ে তাদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।

সূত্র: মানবজমিন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৩ আগস্ট ২০২৬

কূটনৈতিক অঙ্গনে যোগাযোগ বাড়াচ্ছে এনসিপি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x