শনিবার (২২ আগস্ট) দুপুরে সখীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যে বনের আইন বাতিলের কথা বলে তিনি ভোট চেয়েছেন, সেটি নিয়ে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে ইতোমধ্যে সংসদে দুইবার বক্তব্য দিয়েছেন। সুযোগ পেলেই সংসদে বিষয়টি তুলে ধরবেন বলেও জানান তিনি। এ বিষয়ে বন ও পরিবেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনে আবারও আলোচনা করবেন বলে জানান।
আহমেদ আযম খান আরও বলেন, সখীপুরের মানুষকে এই পরিস্থিতি থেকে মুক্ত করা তাঁর দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, ইনশাআল্লাহ সেই দায়িত্ব তিনি পালন করবেন। জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তিনি তাঁদের সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। জনগণের সেবা করে যাওয়াই তাঁর অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।
উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সখীপুর আবাসিক মহিলা কলেজকে সরকারি করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর বদান্যতায় বাসাইল-সখীপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার উন্নয়নকাজও শুরু হয়েছে।
তিনি আরও বলেন, যেসব এলাকায় এখনো উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, সেসব এলাকার মানুষকে কিছুটা অপেক্ষা করতে হবে। কোনো এলাকাই উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না বলে আশ্বাস দেন তিনি।
সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরকার শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসানসহ আরও অনেকে।
এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সখীপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সূত্র: যুগান্তর

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন