শরণখোলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মো. এহছাক মৃধাকে রবিবার (২৩ আগস্ট) সকালে আদালতে এবং মেডিকেল টেস্টের জন্য ভিকটিমকে বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।
শরণখোলা থানা মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার বিধানসাগর গ্রামের শিশুকন্যা (৭)-কে তার মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী বৃদ্ধ মো. এহছাক গৃধা গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রুটি খাওয়ানোর প্রলোভন দিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে শিশুর মুখ ও হাত বেঁধে বৃদ্ধ মো. এহছাক মৃধা ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য মো. এহছাক মৃধা হুমকি দেয়।
ভয়ে শিশুটি কাউকে ধর্ষণের কথা বলেনি। শনিবার বিকেলে শিশুটি বেদনায় কাতর হলে ঘটনার কথা শিশুটি তার মা ও প্রতিবেশীদের জানায়। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ শনিবার দিবাগত রাতে বিধানসাগর গ্রামের বাড়ি থেকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ মো. এহছাক মৃধাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, ভিকটিমের মা সুমাইয়া বেগম বাদী হয়ে মো. এহছাক মৃধাকে আসামি করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। রবিবার সকালে আসামিকে আদালতে চালান দেওয়া হয়েছে এবং মেডিকেল টেস্টের জন্য ভিকটিমকে বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন