সাংগঠনিক সফরে কক্সবাজারে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর আব্দুল্লাহ আল ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, রিফাত রশিদ ও আবু বাকের মজুমদার।
এনসিপির কক্সবাজার জেলা আহ্বায়ক প্রফেসর আখতার আলম, সদস্য সচিব ওমর ফারুকসহ দলটির অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় দেশের সামগ্রিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ, ভবিষ্যৎ করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় শেষে কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক বলেন, আলোচনায় অংশ নেওয়া সবাইকে তিনি অত্যন্ত আন্তরিক মনে করেছেন। মহান আল্লাহ তাআলা সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ ও বলিষ্ঠ ভূমিকা পালনের তৌফিক দিন—এ কামনা করেন তিনি।
সূত্র: কক্সবাজার প্রেস ২৪

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন