ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নিয়েছেন রুহুল কবির রিজভী।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান এবং সেখানে দাপ্তরিক কাজ করেন। পরে বিএনপি ও দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং ১২ দলীয় জোটের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কয়েকজন নেতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান।

এর আগে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, তিনি নিয়মিতই নয়াপল্টনের কার্যালয়ে যাতায়াত করেন। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পরও এ কার্যালয়ে তার আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। তার ভাষায়, কার্যালয়টির সঙ্গে তার দূরত্ব এক বিন্দুও বাড়েনি।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ১২ দলীয় জোটের মুখপাত্র ড. মাওলানা মুফতি মহীউদ্দিন ইকরাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ এবং ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে ২০১৫ সাল থেকে নিয়মিত নয়াপল্টন কার্যালয়ের দলীয় কার্যক্রম পরিচালনা করতেন রিজভী। ২০১৮ সালের ৩০ জানুয়ারি রাজনৈতিক কারণে নেতাকর্মীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় শুরু হলে নিরাপত্তা ও সাংগঠনিক প্রয়োজনের কারণে তিনি নয়াপল্টন কার্যালয়ের তৃতীয় তলার একটি ছোট কক্ষে থাকা, খাওয়া ও ঘুমানো শুরু করেন।

এরপর ফেব্রুয়ারি মাসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। ওই সময় নয়াপল্টনের কার্যালয়টিকেই কার্যত নিজের কর্মস্থল হিসেবে ব্যবহার করেন বিএনপির এই নেতা।

প্রায় ২৫ মাস কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি মোহাম্মদপুরের বাসায় ফিরে যান। এর আগে টানা ৭৮৭ দিন, অর্থাৎ প্রায় দুই বছর দুই মাস, তিনি নয়াপল্টন কার্যালয়ে অবস্থান করেন।

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পরও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে রিজভীর সেই সম্পর্ক অব্যাহত রয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো সেখানে গিয়ে তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।

দলীয় সূত্র জানায়, ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে দলীয় কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন রিজভী।

তার শুভাকাঙ্ক্ষীদের ভাষ্য, নয়াপল্টনের কার্যালয়টি রিজভীর কাছে একটি ভালোবাসার ঠিকানা। এ কারণে সুযোগ পেলেই তিনি সেখানে চলে আসেন।

সূত্র: কালবেলা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x