ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

চার শতাধিক ঢাবি শিক্ষার্থীকে বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স করাল ডাকসু-ইংলিশ থেরাপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ইংলিশ থেরাপি। যৌথভাবে আয়োজিত এ কোর্সের সমাপনী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট আটটি ব্যাচে চার শতাধিক শিক্ষার্থী এ বিনামূল্যের স্পোকেন ইংলিশ কোর্সে অংশ নেন। কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের অনুষ্ঠানে সনদ ও বিভিন্ন উপহার দেওয়া হয়। পাশাপাশি অতিথিদের বক্তব্যের পাশাপাশি শিক্ষার্থী ও প্রশিক্ষকেরাও কোর্স নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ, এজিএস মুহা. মহিউদ্দিন খান, ইংলিশ থেরাপির সিইও মো. সাইফুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস বিন মুনির, মো. শাহিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ২১টি ক্লাসের এ কোর্সটি বছরজুড়ে ডাকসু ভবনে পরিচালিত হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চার শতাধিক ঢাবি শিক্ষার্থীকে বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স করাল ডাকসু-ইংলিশ থেরাপি

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x