মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
ছাত্রশিবিরের উত্থাপিত পাঁচ দাবির মধ্যে রয়েছে—শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি ও বাস্তবায়ন, আবাসিক হলে আসন না পাওয়া শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু, পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করা এবং পরবর্তী রাকসু নির্বাচনের নির্দিষ্ট তফসিল ঘোষণা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, আবাসন সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী নানা সমস্যায় পড়ছেন। এ সংকটের স্থায়ী সমাধানে শতভাগ আবাসিকতা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। পাশাপাশি আবাসিক হলে আসন না পাওয়া শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর কথাও বলেন।
সিনেট কার্যকরের বিষয়ে মুজাহিদ ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী সিনেটকে নিয়মিত সক্রিয় করতে হবে। নীতি নির্ধারণ, জবাবদিহি ও প্রশাসনিক কর্মকাণ্ডে সিনেটের কার্যকর ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত সিনেট অধিবেশন আয়োজনের দাবি জানান তিনি।
রাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রাকসু নির্বাচন। তাই পরবর্তী নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল দ্রুত ঘোষণা করতে হবে। একই সঙ্গে নির্বাচনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।
মুজাহিদ ফয়সাল আরও বলেন, এসব দাবি নিয়ে এর আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কথা বলা হয়েছে। তবে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন তিনি।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান, অফিস সম্পাদক শামীম পাটোয়ারী, অর্থ সম্পাদক আহমেদ ফারহান, প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীবসহ শাখা ও বিভিন্ন হল শাখার নেতারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন