ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে সাময়িক নৌপথ চালুর বিষয়ে ইরান-ওমানের আলোচনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘ হওয়ার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ নিয়ে প্রতিবেশী ওমানের সঙ্গে আবারও আলোচনা শুরু করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মধ্যে দেশটির অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ার প্রেক্ষাপটে তেহরান এ উদ্যোগ নিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে একাধিক দফায় আলোচনা হয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহণের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে হতো। তবে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পথে অধিকাংশ বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ইরান ও ওমান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে ‘যৌথ সাময়িক নৌপথ’ চালুর বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছে। একই সঙ্গে প্রণালিটি মাইনমুক্ত করার ব্যাপারেও দুই দেশ একমত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির সব মাইন এরই মধ্যে সরিয়ে ফেলা হয়েছে। এর আগেও তিনি একই ধরনের দাবি করেছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি সংঘাতের তীব্রতা অনেকটাই কমে এলেও শান্তিচুক্তি নিয়ে কূটনৈতিক উদ্যোগ থমকে রয়েছে। এ কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, মঙ্গলবার একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অক্ষম হয়ে পড়ে। ওমানের আশ শিসাহ এলাকার প্রায় ৯ নটিক্যাল মাইল বা ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে। স্থানটি হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছাকাছি।

এদিকে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্র নিয়ে প্রচারিত একটি ভিডিও সম্পর্কে তারা অবগত। প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে ২০ বছর বয়সী ব্যারনকে নজরদারিতে রাখা হচ্ছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি তাকে হত্যার জন্য ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে বলেও ভিডিওতে দাবি করা হয়।

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের শুরুতে ইরানের সঙ্গে ব্যবসা অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। তবে ওয়াশিংটন জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না।

অন্যদিকে ইরানের সঙ্গে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি কূটনৈতিক মিশন থেকে কর্মী সরিয়ে নেওয়া বা জনবল কমানোর পর সেখানে আবারও কিছু কর্মী পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এতে ধারণা করা হচ্ছে, নিকট ভবিষ্যতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা কমেছে বলে মনে করছে ওয়াশিংটন। তবে কয়েকটি দূতাবাস শুরুতে সীমিত জনবল নিয়ে কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ কিছুটা কমায় টানা দ্বিতীয় দিনের মতো তেলের দাম কমেছে। ইরান যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিচ্ছিন্ন করার উদ্যোগকে ‘চরম আইনহীনতা’ হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে ওয়াশিংটনের চাপের প্রচারণায় অনেক দেশ অংশ নেবে না বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছে।

রয়টার্স/ইপসোসের জরিপ অনুযায়ী, যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের সমর্থন সংঘাত শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। নভেম্বরে কংগ্রেস নির্বাচন সামনে রেখে ট্রাম্পের জনপ্রিয়তাও রেকর্ড নিম্নমুখী হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালিতে সাময়িক নৌপথ চালুর বিষয়ে ইরান-ওমানের আলোচনা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x