মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, এ অঞ্চলের মানুষের মধ্যে বিদেশ যাওয়ার আগ্রহ বেশি। তবে শুধু বিদেশে কর্মী পাঠানো যথেষ্ট নয়, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে এবং ভাষা শিক্ষার কোর্সও সম্পন্ন করতে হবে। এ উদ্দেশ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, শুধু প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করলেই হবে না, সেখানে শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিও নিশ্চিত করতে হবে। এ জন্য জনপ্রতিনিধি ও সরকারকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিদেশ যেতে আগ্রহীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ইংরেজি, আরবি, জাপানিজ, চাইনিজ ও কোরিয়ান ভাষা শেখা প্রয়োজন। প্রশিক্ষণ শেষ করে বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।
সভায় মন্ত্রী ভূমধ্যসাগরে নিহত অভিবাসনপ্রত্যাশীদের পরিবারের করা মামলার আসামি এবং এর সঙ্গে সম্পৃক্ত চক্রের বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেটের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন।
এ ছাড়া দালালদের প্ররোচনায় অবৈধভাবে সাগরপথে বিদেশে যাওয়া ঠেকাতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দেন তিনি। মন্দির, মসজিদসহ বিভিন্ন স্থানে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের কথাও জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘যে ৯ জন সাগরে মারা গেলেন, পাশাপাশি আরও যারা মারা গেলেন, তারা কোথা থেকে যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, এর সঙ্গে জড়িত যে চক্র আছে, এসব তথ্যসহ সবকিছু আমাদের মন্ত্রণালয়ে পাঠাবেন। শুধু তথ্য দিলেই হবে না, তারা প্রবাসে থাকলেও আমাদের তাদের ডাটা দিতে হবে। আমরা ওইসব দেশের সঙ্গে যোগাযোগ করে তাদের সেখান থেকে ধরে নিয়ে আসব।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলাম চৌধুরি, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।
সূত্র: ইনসাফ ২৪

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন