যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালিতে সাময়িকভাবে জাহাজ চলাচলের জন্য একটি যৌথ নৌপথ চালুর প্রস্তাব দিয়েছে দেশ দুটি।
ইরান ও ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়, সাময়িক নৌপথ চালু ও প্রণালিতে থাকা মাইন অপসারণের জন্য ধাপে ধাপে একটি কাঠামো তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি স্থায়ী নৌপথ চালু এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যেও আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।
এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি ইরান সফর করেন। সেখানে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আল বুসাইদি বলেন, শিগগিরই হরমুজ প্রণালিতে একটি সাময়িক নৌপথ চালুর ঘোষণা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, প্রণালিটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং স্থায়ী সমাধানের বিষয়টি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। শান্তি, সহযোগিতা, স্থিতিশীলতা ও নৌ চলাচলের স্বাধীনতার স্বার্থে আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও আলোচনা করা হবে।
আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, প্রস্তাবিত সমঝোতা প্রমাণ করে যে শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের অঙ্গীকারের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। আঞ্চলিক সংঘাতের কয়েক মাস পর ইরান-যুক্তরাষ্ট্রের অচলাবস্থায় থাকা আলোচনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি গুরুত্বপূর্ণ দর-কষাকষির হাতিয়ার হয়ে উঠেছে।
সূত্র: প্রতিদিনের সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন