অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা খবর ছড়িয়ে পড়ে। গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন—এমন দাবিও করা হয়। এসব ঘটনায় ক্ষুব্ধ হওয়ার পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন প্রভা। তার ভাষ্য, ছড়িয়ে পড়া তথ্যগুলো সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তৃতীয় বিয়ের খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমি বিয়ে করিনি এবং আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হননি। যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’
সাংবাদিকদের উদ্দেশে প্রভা বলেন, একজন সাংবাদিকের লেখার প্রভাব অনেক বেশি। একই কলমের মাধ্যমে কাউকে ‘ভয়ংকর মানুষ’ আবার কাউকে ‘চমৎকার মানুষ’ হিসেবে উপস্থাপন করা সম্ভব। তাই এই ক্ষমতার সঙ্গে দায়িত্বশীলতাও থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই এবং নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন প্রভা। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলারও অনুরোধ করেছেন তিনি।
ভক্তদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে তারা যেন বিভ্রান্ত না হন। তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য তিনি নিজের ফেসবুকের মাধ্যমেই জানাবেন বলে উল্লেখ করেন।
সাদিয়া জাহান প্রভা তার ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করে সবাইকে ভালো ও সুস্থ থাকার আহ্বান জানান।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরবর্তী সময়ে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন এই অভিনেত্রী।
সর্বশেষ একটি সিনেমার শুটিং করেছেন প্রভা। সিনেমাটির কিছু কাজ এখনো বাকি রয়েছে। শিগগিরই আবারও শুটিংয়ে দেখা যেতে পারে তাকে।
সূত্র: যুগান্তর

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন