ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

নেপালে আকস্মিক বন্যায় ২৯১ বিদেশি পর্যটকসহ ৩৮৪ জন নিখোঁ

তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক বন্যায় নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এ বন্যায় ২৯১ জন বিদেশি পর্যটকসহ মোট ৩৮৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।**

বুধবার (২৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নেপালের কেন্দ্রীয় পুলিশের মুখপাত্র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অবিনারায়ণ কাফলের বরাত দিয়ে নেপাল নিউজ জানিয়েছে, নুয়াকোট ও ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে নিখোঁজ ৩৮৪ জনের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে ১০৫ জন ভারতীয়।

এদিকে রাসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্যেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। সশস্ত্র পুলিশ বাহিনী জানিয়েছে, তাদের সাত সদস্যও নিখোঁজ রয়েছেন। দুর্যোগ মোকাবিলায় নেপাল সেনাবাহিনী দুর্গত এলাকায় হেলিকপ্টার ও উদ্ধারকারী সদস্য পাঠিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

বুধবার নেপালের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে এ ভয়াবহ বন্যা দেখা দেয়। পানির স্রোতে সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কয়েকটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

নেপাল পুলিশের মুখপাত্র আবিনারায়ণ কাফলে এএফপিকে বলেন, ক্ষয়ক্ষতির সঠিক মাত্রা এখনো জানা যায়নি। তবে বন্যাটি ব্যাপক আকার ধারণ করেছে এবং এতে অনেক বসতি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

পরিস্থিতি পর্যালোচনার জন্য নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জরুরি বৈঠক ডেকেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহ জানান, মেডিকেল টিম, স্কাউট ও রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হয়েছে।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাতের কারণে দক্ষিণ এশিয়ার বিভিন্ন এলাকায় নিয়মিত বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনাগুলোর পুনরাবৃত্তি যেমন বাড়ছে, তেমনি এগুলোর তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: বিডি টুয়েন্টিফোর লাইভ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যায় ২৯১ বিদেশি পর্যটকসহ ৩৮৪ জন নিখোঁ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x