তালের রস ব্যবহার করে পিঠা, পায়েসসহ বিভিন্ন মিষ্টান্ন তৈরির প্রচলন দীর্ঘদিনের। তালের রসের সঙ্গে চালের গুঁড়া ও ডাল মিশিয়ে সহজেই তৈরি করা যায় মজাদার তালের পাকন পিঠা। বাইরে হালকা মচমচে এবং ভেতরে নরম এই পিঠা চিনির সিরায় ভিজিয়ে পরিবেশন করা হয়। ছুটির দিনের বিকেলের নাশতায় এটি হতে পারে দারুণ একটি আয়োজন।
প্রথমে একটি পাত্র চুলায় বসিয়ে তালের রস ও দুধ একসঙ্গে ঢেলে দিন। এরপর এতে চালের গুঁড়া, সেদ্ধ করে বাটা মুগডাল, অল্প লবণ ও ঘি দিয়ে ভালোভাবে নেড়ে সেদ্ধ করতে থাকুন।
মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নরম খামির তৈরি করে রাখুন।
অন্য একটি পাত্রে চিনি, পানি, দারুচিনি ও এলাচ দিয়ে জ্বাল দিন। চিনি সম্পূর্ণ গলে সিরা তৈরি হলে আঁচ কমিয়ে রাখুন।
এবার তৈরি করা খামির থেকে এক টেবিল চামচ পরিমাণ নিয়ে হাতে অথবা ছাঁচের সাহায্যে পছন্দমতো নকশা করে পিঠা বানিয়ে নিন।
এরপর একটি প্যানে প্রয়োজনমতো তেল গরম করুন। তেল অতিরিক্ত গরম না করে অল্প আঁচে পিঠাগুলো ধীরে ধীরে ভাজুন। দুই পাশ সোনালি হয়ে এলে পিঠাগুলো তেল থেকে তুলে নিন।
ভাজা পিঠা গরম থাকা অবস্থায় চিনির সিরায় দিয়ে দিন। প্রায় পাঁচ মিনিট সিরায় ভিজিয়ে রাখার পর তুলে প্লেটে সাজিয়ে নিন। সবশেষে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু তালের পাকন পিঠা।
ছুটির দিনে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে উপভোগ করতে পারেন বাঙালির ঐতিহ্যবাহী এই পিঠা।
সূত্র: বাংলানিউজ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন