ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

লাইফ স্টাইল

অফিসের সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ান ৬০ শতাংশের বেশি মানুষ, বলছে সমীক্ষা

সকাল ৯টা থেকে বিকেল ৫টা—দিনের দীর্ঘ একটি সময় কর্মস্থলেই কাটে অনেক মানুষের। একই জায়গায় দীর্ঘ সময় কাজ করা, অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে চলা এবং কাজের চাপ ভাগ করে নেওয়ার কারণে অনেক সময় সহকর্মীর প্রতি তৈরি হয় ভালো লাগা। ফোর্বস অ্যাডভাইজারের সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, জীবনের কোনো এক পর্যায়ে ৬০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ কর্মক্ষেত্রে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

সমীক্ষায় অফিসে প্রেমের অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ‘স্বাচ্ছন্দ্য’ বা কমফর্টেবিলিটি। প্রায় ৬৫ শতাংশ মানুষের মত, পরিচিত পরিবেশে পছন্দের মানুষের সঙ্গে কাজ করা তুলনামূলক সহজ। অন্যদিকে ৬১ শতাংশ মানুষ জানিয়েছেন, কর্মস্থলের বাইরে নতুন কারও সঙ্গে পরিচিত হওয়ার মতো যথেষ্ট সময় তাদের হাতে থাকে না। প্রায় ৫৯ শতাংশ মানুষের ক্ষেত্রে একই কর্মপরিবেশ ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়া সম্পর্ক গড়ে ওঠার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে।

সাফল্য ও জটিলতার দুই দিক

অফিসে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে অনেকেই স্বল্পস্থায়ী বলে মনে করেন। তবে সমীক্ষার ফলাফল ভিন্ন চিত্র তুলে ধরেছে। এতে দেখা গেছে, ডেটিং অ্যাপের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের তুলনায় কর্মক্ষেত্রে তৈরি সম্পর্ক অনেক সময় বেশি স্থায়ী হতে পারে।

সমীক্ষা অনুযায়ী, প্রায় ৪৩ শতাংশ অফিস রোমান্স শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয়। তবে এর বিপরীত চিত্রও রয়েছে। প্রায় ৪০ শতাংশ ক্ষেত্রে এই সম্পর্কের কারণে মানুষ তাদের বর্তমান সঙ্গীর সঙ্গে প্রতারণা বা ‘চিটিং’ করেছেন। আবার সম্পর্কের কারণে প্রায় ৪৭ শতাংশ মানুষ চাকরিও পরিবর্তন করেছেন।

পেশাদারিত্বে কতটা প্রভাব পড়ে?

কর্মক্ষেত্রে প্রেমের প্রভাব শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব কাজ ও ক্যারিয়ারেও পড়তে পারে।

কর্মক্ষমতা: প্রায় ৫৭ শতাংশ মানুষ মনে করেন, কর্মক্ষেত্রে গড়ে ওঠা সম্পর্ক তাদের কাজের ওপর প্রভাব ফেলে।

ব্যক্তিগত ও পেশাগত ভারসাম্য: সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পর কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন ৫৪ শতাংশ মানুষ।

সহকর্মীদের আচরণ: প্রায় ৫২ শতাংশ ক্ষেত্রে দেখা গেছে, অফিসের অন্য সহকর্মীরা ওই যুগলকে ভিন্নভাবে দেখতে শুরু করেন। আর প্রায় ৪৬ শতাংশ ক্ষেত্রে বিষয়টি অফিসে গসিপ বা পরচর্চার কারণ হয়ে ওঠে।

বিচ্ছেদ হলে কী হয়?

অফিস রোমান্স আনন্দের অভিজ্ঞতা এনে দিতে পারে, আবার বিচ্ছেদের আশঙ্কাও থাকে। সমীক্ষায় বলা হয়েছে, সাধারণ সম্পর্কের তুলনায় অফিস রোমান্সে বিচ্ছেদের ভয় ১৭ শতাংশ বেশি।

এ কারণে প্রায় ৩০ শতাংশ দম্পতি আগেই একটি ‘ব্রেকআপ প্ল্যান’ তৈরি করে রাখেন। সম্পর্ক ভেঙে গেলেও যাতে কর্মক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সে বিষয়টি মাথায় রেখেই তারা এমন পরিকল্পনা করেন।

প্রতিষ্ঠানের ভূমিকা

অফিস রোমান্সের বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন দেখা যাচ্ছে। সমীক্ষা অনুযায়ী, বর্তমানে প্রায় ৬২ শতাংশ মানুষ তাদের সম্পর্কের বিষয়টি এইচআর বিভাগকে জানান।

অন্যদিকে মাত্র ১৮ শতাংশ মানুষ মনে করেন, সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো অপেশাদার আচরণ। তবে কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ বজায় রাখতে অনেক প্রতিষ্ঠান এখন কর্মীদের প্রেম বা সম্পর্ক নিয়ে নির্দিষ্ট নীতিমালা বা পলিসি তৈরি করছে।

সূত্র: কালবেলা/এটিআর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ৩০ আগস্ট ২০২৬

অফিসের সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ান ৬০ শতাংশের বেশি মানুষ, বলছে সমীক্ষা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x