গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি, যোগাযোগব্যবস্থার দুর্ভোগ এবং সাধারণ মানুষের চলাচলের সমস্যাগুলো সরেজমিনে দেখেন। স্থানীয়দের কাছ থেকে এসব সমস্যার বিস্তারিত তথ্য নেন এবং পর্যায়ক্রমে সমাধানের পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
ড. শফিকুল ইসলাম মাসুদকে কাছে পেয়ে এবং সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পেরে স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। স্থানীয়রা বলেন, অতীতে তারা কোনো সংসদ সদস্যকে এভাবে কাছে পাননি। এমনকি ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বারদেরও এভাবে মানুষের দ্বারে দ্বারে দেখা যায়নি।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের জন্য একটি ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অঙ্গীকার করেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। তিনি বলেন, দ্বীপাঞ্চলের কোনো মানুষ অসুস্থ হলে যাতে দ্রুত নদীপথে হাসপাতালে নেওয়া যায় এবং জরুরি চিকিৎসা পেতে দেরি না হয়, সে জন্য ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়ন বাউফল উপজেলার একটি দ্বীপাঞ্চল। এখানকার মানুষের জীবনযাপন ও যোগাযোগব্যবস্থা অনেক বেশি চ্যালেঞ্জপূর্ণ। আল্লাহর রহমতে চন্দ্রদ্বীপের মানুষের প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধানে তিনি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন। এজন্য স্থানীয়দের সহযোগিতা ও ঐক্য প্রয়োজন বলেও জানান তিনি।
যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের যুবকদের মধ্যে ফুটবল বিতরণ করেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
এ সময় তিনি বলেন, “আমাদের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হলে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে হবে।”
চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের দুর্ভোগ কমানো, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রাখার এসব উদ্যোগ স্থানীয়দের মধ্যে নতুন আশাবাদের সৃষ্টি করেছে।
সূত্র: আমার দেশ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন