ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইরান তেল রপ্তানি করতে না পারলে অন্যরাও পারবে না: গালিবাফ

ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে এ অঞ্চলের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না—এমন কড়া সতর্কবার্তা দিয়েছেন দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

শুক্রবার (২৮ আগস্ট) বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছিলেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পুরোনো একটি বার্তা পুনরায় পোস্ট করেন গালিবাফ।

তিনি বলেন, এই যুদ্ধের পরিস্থিতি খুবই পরিষ্কার—‘হয় সবাই তেল বিক্রি করবে, নয়তো কেউ পারবে না। যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে সক্ষম হব না, সেখানে অন্য কারও পক্ষেও তেল বিক্রি করা সম্ভব হবে না।’

হরমুজ প্রণালীর নিরাপত্তা মার্কিন বাহিনী সেখানে না থাকার ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন গালিবাফ। তিনি সতর্ক করে বলেন, ‘যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে এ অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।’

সূত্র: মিডল ইস্ট আই

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরান তেল রপ্তানি করতে না পারলে অন্যরাও পারবে না: গালিবাফ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x