ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

প্রাণভয়ে অনেকটা গৃহবন্দী জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছোট ছেলে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত দুই বছরে তিনবার হত্যাচেষ্টার ঘটনার পর তার ২০ বছর বয়সী ছোট ছেলে ব্যারন ট্রাম্প অনেকটা ঘরকুনো ও একাকী জীবনযাপন করছেন।

শুক্রবার (২৮ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ব্যারন জনসমক্ষে উপস্থিত হওয়া এড়িয়ে চলেন। গ্রীষ্মের বেশিরভাগ সময় তিনি নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে মা মেলানিয়া ট্রাম্পের সঙ্গে কাটিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ব্যারন খুব একটা বাইরে বের হন না এবং নিজেকে সাধারণ মানুষের নজরের বাইরে রাখতেই পছন্দ করেন।

রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের হত্যাকাণ্ডও ব্যারনের ওপর গভীর প্রভাব ফেলেছিল। বাবাকে এ ঘটনা জানানোর সময় ব্যারন বলেছিলেন, ‘বাইরে বের হলে এটাই ঘটে।’

মেলানিয়া ট্রাম্পের দপ্তর গণমাধ্যমকে ব্যারনের ব্যক্তিগত জীবনসংক্রান্ত তথ্য প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ফার্স্ট লেডি ছেলের এমন সিদ্ধান্তকে সমর্থন করছেন।

সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ব্যারনের গতিবিধি নিয়ে ‘হোয়ার টু কিল ব্যারন ট্রাম্প’ শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে তাকে হত্যার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণার কথাও বলা হয়। এর আগে মেলানিয়াকে লক্ষ্য করে তৈরি একটি ভিডিওর শেষেও ব্যারনকে উদ্দেশ করে বলা হয়েছিল, ‘এটি কেবল শুরু, ব্যারন ট্রাম্প আমাদের জন্য অপেক্ষা করো।’

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং বলেন, তারা ব্যারনকে দেওয়া ওই হুমকির বিষয়ে অবগত এবং বিষয়টি তদন্ত করছেন।

তবে লেবাননের আল মানার টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের নিরাপত্তা প্রধান মহসিন রেজাই ব্যারনকে হত্যার এই চক্রান্তের দাবিকে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন।

সূত্র: এনডিটিভি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রাণভয়ে অনেকটা গৃহবন্দী জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছোট ছেলে

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x