কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত ছবিতে ধূসর ট্র্যাকস্যুট পরা অবস্থায় মাদুরোকে দেখা যায়। দুই হাত তুলে তিনি ‘ভি’ চিহ্ন প্রদর্শন করছেন। ছবিতে তাকে আগের তুলনায় কিছুটা শুকনো দেখাচ্ছে।
স্প্যানিশ ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টেলিগ্রামে ছবিগুলো প্রকাশ করে মাদুরো জানান, এগুলো তার নাতি-নাতনি, শিশু-কিশোর এবং তাদের ভালোবাসেন এমন সবার জন্য একটি ছোট উপহার।
তিনি বলেন, ‘আমরা দৃঢ় আছি, আমাদের হৃদয় আপনাদের ভালোবাসায় পূর্ণ।’
মাদুরো আরও জানান, তারা শক্ত, শান্ত ও আত্মবিশ্বাসী থাকবেন এবং ঈশ্বর তাদের সঙ্গে রয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে।
চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে তাদের নিউইয়র্কের ব্রুকলিনের একটি আটককেন্দ্রে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক পাচার ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ রয়েছে। তবে মাদুরো ও তার স্ত্রী এসব অভিযোগ অস্বীকার করেছেন।
মাদুরোর প্রকাশ করা ছবির তথ্য অনুযায়ী, ছবিগুলো ২৫ জুন তোলা। এর আগের দিন উত্তর ভেনেজুয়েলায় দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে ৬ হাজার ৫০০-এর বেশি মানুষ নিহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তবে ছবিগুলো আসলেই আটককেন্দ্রে তোলা হয়েছে কি না এবং সেগুলো প্রকাশের অনুমতি কর্তৃপক্ষ দিয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে আটককেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো জবাব পায়নি।
মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার তেলক্ষেত্রে কাজের সুযোগ দিয়ে একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির ঘোষণা দেওয়ার দুই দিন পর মাদুরোর এই বার্তা প্রকাশিত হলো।
কারাগারে মাদুরোর পত্রিকা পড়া বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। তবে পরিবার ও আইনজীবীদের সঙ্গে প্রতি মাসে প্রায় ৩০০ মিনিট ফোনে কথা বলার অনুমতি রয়েছে। প্রতিটি ফোনকলের সর্বোচ্চ সময় ১৫ মিনিট।
নিউইয়র্কের একটি ফেডারেল আদালত জানিয়েছে, মাদুরো ও তার স্ত্রীর বিচার ২০২৭ সালের ১ জুন শুরু হওয়ার কথা।
সূত্র: যুগান্তর

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন