ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

শেখ হাসিনাকে ঘিরে টিকটকে প্রচারণা, বগুড়ায় নারী গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও ‘বিভ্রান্তিকর’ ভিডিও প্রচারের অভিযোগে বগুড়া থেকে সীমা মিত্র (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের গোয়ালগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সীমা মিত্র পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিংহখালী গ্রামের শরৎ মিত্রের মেয়ে।

পুলিশের অভিযোগ, ‘ভয়েজ অব ৭১’ এবং ‘sima mittro 71’ নামের দুটি টিকটক অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন বক্তব্য এবং ভিডিও প্রচার করা হচ্ছিল।

তথ্য অনুসন্ধানে একটি ভিডিওতে সীমা মিত্রকে বলতে শোনা যায়, ‘ডিসেম্বরে নেত্রী আসছেন। নেত্রীকে রিসিভ করতে কারা কারা এয়ারপোর্টে যাবেন, তারা প্রস্তুত থাকবেন। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

অন্য একটি ভিডিওতে তাকে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাজা স্থগিত এবং ২০২৭ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে কথা বলতে দেখা যায়। ওই ভিডিওতে এসব বক্তব্যের সূত্র হিসেবে তিনি কাদের সিদ্দিকীর নাম উল্লেখ করেন।

আরেক ভিডিওতে ৫ আগস্টের পর আওয়ামী লীগের পক্ষে অনলাইনে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়া দলটির কর্মীদের ধন্যবাদ জানান সীমা মিত্র। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আপনাদের মতো করে প্রচারণা চালিয়ে যান। আপনারা একেকজন একেকটা মিডিয়া।’

এ ছাড়া অন্য একটি ভিডিওতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে দাবি করে সীমা মিত্র বলেন, ‘এ দল কখনো হারিয়ে যাওয়ার দল না।’

পুলিশ আরও জানিয়েছে, তার টিকটক অ্যাকাউন্টে ‘জয় বাংলা’ স্লোগানসহ বিভিন্ন মিউজিক ব্যবহার করা আরও ভিডিও পাওয়া গেছে।

পুলিশের দাবি, এসব ভিডিও ও বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তি এবং উসকানি ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতেই সীমা মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সূত্র: এনপিবিনিউজ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে ঘিরে টিকটকে প্রচারণা, বগুড়ায় নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x