ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মামলায় মৃ/ত্যু-দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নড়াইলের কালিয়া রোড ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।

রোববার (৩০ আগস্ট) বিকেলে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ও  র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। জামাল ফরিদপুরের গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া ফেনু মোল্ল্যার পাড়ার হোসেন পত্তনদারের ছেলে।

 র‌্যাব জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র সাইফুল ইসলাম রিপন মণ্ডলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত ২০২৩ সালের ৬ আগস্ট জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মামলায় মৃ/ত্যু-দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x