ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শহরের ব্রাহ্ম সমাজ সড়কের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের জন্য কাজ করে আসছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ফরিদপুরের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একটি উন্নত, সমৃদ্ধ ও সুন্দর ফরিদপুর গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সমাবেশে ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল, নাজমুল ইসলাম রঞ্জন, সৈয়দ আদনান হোসেন অনু, তানজিদুল ইসলাম কায়েস ও শাহরিয়ার হোসেন শিথিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল। দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। পারস্পরিক ঐক্য ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে এগিয়ে গেলে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ।

এর আগে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেন। এ সময় শোভাযাত্রা ও সমাবেশস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x