ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নেতা ও কর্মীদের স্লোগানে মূখরিত নগরী

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ পথপরিক্রমা পেরিয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা (র‍্যালি) অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পুরো নগরী একখণ্ড মিছিলে পরিণত হয় এবং নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর রাজপথ।

নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। র‍্যালিটি অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা স্কুলের মোড় অতিক্রম করে নতুনবাজার ট্রাফিক চত্বর, ময়মনসিংহ প্রেসক্লাব মোড় ও গাঙ্গিনাপার রোড হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে সমাপ্ত হয়।

দিনব্যাপী এই বর্ণাঢ্য কর্মসূচিতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, অধ্যাপক শেখ আমজাদ আলী এবং ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি জননেতা আখতারুল আলম ফারুকের অনুসারীরা ব্যাপক উপস্থিতি জানান দেন। এছাড়া সাবেক ছাত্রনেতা ও ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলের নেতৃত্বে বিশাল কর্মী-সমর্থক বহর র‍্যালিতে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

উৎসবমুখর এই মিছিলে আরও স্বতঃস্ফূর্ত অংশীদারিত্ব দেখা যায় স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের মধ্যে। এর মধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মামুন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল বাহার, এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নিজ নিজ অনুসারীদের নিয়ে সুশৃঙ্খল ও বিশাল মিছিল নিয়ে যোগ দেন। ছাত্রদলের পক্ষ থেকেও গোবিন্দ রায়ের নেতৃত্বে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পাশাপাশি আনন্দমোহন কলেজ ছাত্রদল, দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুল ইসলাম মনির, আরাফাত রহমান জিম, শাহীন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. রুকুনুজ্জামান রোকন এবং আনন্দমোহন কলেজ ছাত্রদলের ১নং সহ-সভাপতি তৌহিদুজ্জামান বিজয়ের নেতৃত্বে দুর্দান্ত মিছিল প্রদর্শিত হয়। এছাড়া ভালুকা পৌর বিএনপি, কোতোয়ালী থানার ঘাগড়া ইউনিয়ন ও চর নিলক্ষীয়া ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি সমগ্র অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এবং এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস ও উদ্দীপনার মাধ্যমে দিনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x