ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি মাওলানা জালালুদ্দিনের

গণভোটের রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। তিনি বলেন, জনরোষ তৈরি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লংমার্চের প্রসঙ্গ তুলে মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, ওই কর্মসূচিতে যে জনসমাগম হবে, তা সরকারের উপেক্ষা করার সুযোগ থাকবে না।

তিনি বলেন, গ্যাস ও জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং শিল্প-কলকারখানা বন্ধ হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে সরকারের ব্যর্থতায় মানুষের জীবন ইতোমধ্যে বিপর্যস্ত। এমন অবস্থায় গণভোটের রায় উপেক্ষা করা সরকারের জন্য বিচক্ষণ সিদ্ধান্ত হবে না।

সংবিধান সংশোধন ও সংবিধান সংস্কারের মধ্যে পার্থক্য সম্পর্কে জনগণ অবগত বলেও মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব। তিনি বলেন, সংবিধান সংশোধনের নামে জনগণের সঙ্গে ‘শুভঙ্করের ফাঁকি’ দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া উচিত নয়। জনগণ যে রায় দিয়েছে, তার প্রতি সম্মান জানিয়ে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সভায় ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরীর সর্বস্তরের জনশক্তিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণসংযোগ ও প্রচার-প্রচারণা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রধান মাওলানা আতাউল্লাহ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল মুসা, মাওলানা ফয়সাল আহমদসহ কেন্দ্রীয় নেতারা।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা এহসানুল হক ও মাওলানা আব্দুল কাদের সিরাজী এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম ও সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদীসহ মহানগরীর নির্বাহী সদস্য এবং বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলরা সভায় অংশ নেন।

সভা শেষে ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে মহানগরীর সব পর্যায়ের নেতাকর্মীদের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ এবং কর্মসূচিকে কেন্দ্র করে জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়।

সূত্র: হুদহুদ নিউজ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি মাওলানা জালালুদ্দিনের

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x