ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

বিশ্রাম নিতে পাতায়া যাচ্ছেন ৫ হাজার মার্কিন সেনা, যৌ/নকর্মীদের সতর্ক করল থাইল্যান্ড

সংগ্রহীত

টানা ২০০ দিনেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর পাতায়ায় বিশ্রাম ও বিনোদনের জন্য আসছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। প্রায় ৫ হাজার মার্কিন নাবিক ও মেরিন সেনার এই আগমনকে কেন্দ্র করে শহরটিতে অনৈতিক কর্মকাণ্ড রোধে এবং পতিতাবৃত্তি বন্ধে বড় ধরনের চিরুনি অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ।

আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের লেম চাবাং বন্দরে ভিড়বে পারমাণবিক শক্তিসালিত এই মার্কিন রণতরী। তাদের সঙ্গে থাকবে আরও দুটি সহায়কারী নৌযান।

দীর্ঘদিন সমুদ্রে থাকা হাজার হাজার সেনার আগমনে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হওয়ার আশার পাশাপাশি অনৈতিক বাণিজ্য বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে পাতায়ার জনপ্রিয় বিচফ্রন্ট ও নাইটলাইফ কেন্দ্রগুলোতে বাড়তি পুলিশ টহল নিশ্চিত করা হয়েছে। গত সপ্তাহে চালানো অভিযানে সন্দেহভাজন পতিতাবৃত্তির অভিযোগে ইতোমধ্যে ৪০ থেকে ৫০ জনকে আটক করেছে পুলিশ।

পাতায়া পুলিশ প্রধান আনেক স্রাথংইয়ু এ বিষয়ে সোমবার (৩১ আগস্ট) জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। তবে প্রকাশ্যে অবৈধ যৌন ব্যবসার বিস্তার রোধ করা অত্যন্ত কঠিন।

উল্লেখ্য, থাইল্যান্ডে আইনত পতিতাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও রাজধানী ব্যাংকক ও পর্যটন নগরী পাতায়ায় প্রকাশ্যেই এই বাণিজ্য চলে আসছে।

গত বছরের নভেম্বর মাসে সান দিয়াগো বন্দর ছেড়ে আসা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সামরিক কার্যক্রমে অংশ নিতে পাঠানো হয়েছিল। এতদিন ধরে টানা সমুদ্রে অবস্থান করার কারণে জাহাজে থাকা সেনাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ও আত্মহত্যার চেষ্টার মতো খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়।

এদিকে মার্কিন বাহিনীর এই আগমনকে অর্থনৈতিক পুনরুদ্ধারের সুযোগ হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। পাতায়ার মেয়র পোরামাসে এনগামপিচেস জানান, উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রতিটি মার্কিন সেনা দিনে গড়ে ১ হাজার থেকে ৩ হাজার বাথ (৩০ থেকে ৯১ মার্কিন ডলার) খরচ করতে পারেন। তবে একই সঙ্গে বিপুল পর্যটক আসার ফলে যৌন নিপীড়ন এবং সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন ব্যাংকক বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের গবেষকরা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্রাম নিতে পাতায়া যাচ্ছেন ৫ হাজার মার্কিন সেনা, যৌ/নকর্মীদের সতর্ক করল থাইল্যান্ড

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x