ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

গয়েশ্বর চন্দ্র রায়: গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও ত্যাগের কারণেই বাংলাদেশে বিভিন্ন সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও পুনরুদ্ধার হয়েছে।

তিনি দলের নেতাকর্মীদের ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কারও কথায় প্রভাবিত হওয়া যাবে না এবং কারও তৈরি করা ফাঁদে পা দেওয়া যাবে না। বহু মানুষের জীবনের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ও সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তাদের ফ্যাসিবাদের সহযোগী হিসেবে চিহ্নিত করা হবে। দেশের ভেতরে কিংবা বাইরে থেকে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিএনপি নয়, জনগণই প্রতিহত করবে।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‌্যালির আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমান থেকে শুরু করে বর্তমান নেতৃত্বের অবদানের ধারাবাহিকতা তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বাধীনতার অন্যতম মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যেই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন ও ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের শাহাদাতের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়াকে বন্দি রাখা হলে জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকারী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসে থেকে দলকে সুসংগঠিত করেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, সব রাজপথের রাজনৈতিক দলকে এক ছাতার নিচে এনে ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র পুনরুদ্ধারে সক্ষম হয়েছেন তারেক রহমান।

আন্দোলন-সংগ্রামে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে আন্দোলনে পঙ্গু ও আহত ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা এবং জীবন পুনর্বাসনের জন্য বদ্ধপরিকর।

সূত্র: বাংলার ম্যাগাজিন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গয়েশ্বর চন্দ্র রায়: গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x