আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২ সেপ্টেম্বর) দাহাব-নুওয়াইবা সড়কের আল-সাদা এলাকার আগে নুওয়াইবার দিকে যাওয়ার সময় বাসটি উল্টে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলেই ১৬ জনকে মৃত ঘোষণা করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোকে প্রস্তুতির মাত্রা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী নিশ্চিত করতে বলা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন দল আহতদের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন