ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

৮ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা, দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি

২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একনজরে সময়সূচি—
প্রথম পর্ব: ৮, ৯ ও ১০ জানুয়ারি ২০২৭
দ্বিতীয় পর্ব: ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৭

সালাহউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার সা’দপন্থি মুরব্বিদের সঙ্গে বৈঠক হয়েছে। এর আগে জুবায়েরপন্থিদের সঙ্গেও আলোচনা করা হয়। বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে দুই পক্ষই তাদের নিজ নিজ প্রস্তাব দিয়েছে। সবার সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় বর্তমানে পরিস্থিতি ভালো রয়েছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কিছুটা সময় প্রয়োজন।

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করার লক্ষ্যে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র: দৈনিক জনকণ্ঠ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

৮ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা, দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x