ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবার নার্স হওয়ার স্বপ্ন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

সামান্য কিছু অর্থের অভাবে অসহায় পরিবারের দায়িত্ব নেওয়া এবং অসুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন বাস্তবায়নে বাধার মুখে পড়েছেন কুমিল্লা ডায়াবেটিস অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউটের ইন্টার্নি শিক্ষার্থী উম্মে হাবিবা। নার্স হওয়ার স্বপ্ন পূরণ করতে না পারার আশঙ্কায় মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি ও তার পরিবার।

দারিদ্র্য ও নানা প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে টিউশনি করিয়ে এবং অনেক সময় খেয়ে না খেয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন হাবিবা। তার কোর্স ফি নির্ধারিত ১ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে তিনি ইতোমধ্যে ৬০ হাজার টাকা পরিশোধ করেছেন। তবে বাকি ১ লাখ টাকা পরিশোধ করার মতো আর্থিক সামর্থ্য তার পরিবারের নেই।

ইতোমধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের মানবিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহম্মেদ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষকসহ কয়েকজন মানবিক মানুষের সহযোগিতায় ৫০ হাজার টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছেন তিনি।

এখন রেজিস্ট্রেশনের জন্য আরও প্রায় ৫০ হাজার টাকা প্রয়োজন। রেজিস্ট্রেশনের বর্ধিত সময়সীমা শেষ হতে আর মাত্র চার দিন বাকি রয়েছে।

উম্মে হাবিবার পরিবারেও রয়েছে নানা সংকট। তার মা ক্যান্সারে আক্রান্ত। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা। বয়সের ভারে তিনিও বিভিন্ন রোগে আক্রান্ত। কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন বারোপাড়া এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সী উম্মে হাবিবা।

পরিবারের সহায়-সম্পদ বিক্রি করে দেওয়ার পর অবশিষ্ট বলতে তেমন কিছুই নেই। নিজ এলাকা বারোপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকেন হাবিবা ও তার পাঁচ সদস্যের পরিবার। ফলে প্রয়োজনীয় এই অর্থ জোগাড় করার মতো সামর্থ্য নেই তাদের।

এ অবস্থায় শিক্ষাজীবন শেষ করে নার্সিং লাইসেন্সের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অবশিষ্ট ৫০ হাজার টাকা আর্থিক অনুদান ও সহযোগিতা চেয়েছেন অসহায় উম্মে হাবিবা ও তার পরিবার। দেশের মানবিক প্রবাসী ও বিত্তবান মানুষের কাছে সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছেন তারা।

সহায়তা পাঠানোর তথ্য:

উম্মে হাবিবা – বিকাশ (পার্সোনাল): 01787 259 315

উম্মে হাবিবার পিতা – নগদ (পার্সোনাল): 01996 953 383

ব্যাংক হিসাব:
IFIC PLC
A/C: LIPI BEGUM
Branch: Balutupa
A/C: 0203 215606 851

উম্মে হাবিবা (ইন্টার্ন নার্স)
কুমিল্লা ডায়াবেটিস অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট
রোল: ৪৪
ব্যাচ: ১১তম
সেশন: ২০২১-২২
গ্রাম: বারপাড়া (কুচাইতুলি মেডিকেল কলেজ হাসপাতালের পাশে)।

সূত্র: সংবাদ টিভি

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবার নার্স হওয়ার স্বপ্ন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x