ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি: এসএম জিলানী

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নন; দেশের সব মানুষই বাংলাদেশি। বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশের মাটিতে কোনো পক্ষেরই ধর্মীয় বিভাজন তৈরির সুযোগ নেই।

তিনি বলেন, তারা সম্প্রীতির নীতিতে বিশ্বাসী। দেশের সব মানুষ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। নিজের জীবনের সবটুকু দিয়ে তিনি এ অঞ্চলের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে কাজ করবেন বলেও জানান।

শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রীয় দুর্গা ও কালীমন্দির কমিটির আয়োজনে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এসএম জিলানী।

তিনি আরও বলেন, সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের যোগে মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়। দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এ কারণেই প্রতিবছর তাঁর জন্মদিন জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে এসএম জিলানী বলেন, নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে তাদের সেবায় কাজ করবেন এবং পবিত্র সংসদে গিয়ে তাদের কথা তুলে ধরবেন। নির্বাচিত হওয়ার পর সংসদে গিয়ে তিনি তাদের বিষয়গুলো তুলে ধরেছেন বলেও জানান। সংসদে দাঁড়িয়ে তাদের নিরাপত্তার জন্য সরকারের সহযোগিতাও চেয়েছেন তিনি।

এসএম জিলানী বলেন, খুব শিগগিরই কোটালীপাড়ায় একটি মডেল মন্দির নির্মাণের কাজ শুরু করবেন। নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন—এ জন্য তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের আশীর্বাদ কামনা করেন।

প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাসসহ সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এ ছাড়া শোভাযাত্রায় উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদসহ বিপুলসংখ্যক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি: এসএম জিলানী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x