ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করতে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ: স্থানীয় সরকার মন্ত্রী

সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে সরকারের ওপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

আগামীতে স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচন আয়োজনের কথা জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সিটি করপোরেশন, পৌরসভা থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে, তা সঠিকভাবে পালন করতে চান তারা। বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী থেকে শুরু করে শহরের সিটি করপোরেশনের মানুষের জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমি আপনাদের সহযোগিতা ও সাহচর্য চাই। একই সঙ্গে আপনাদের সবার শুভেচ্ছা কামনা করছি—যাতে মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তা সঠিকভাবে পালন করতে পারি। আমি আপনাদের দোয়া প্রার্থী।’

বাংলাদেশ গত ১৭ বছরে যেভাবে ধ্বংসের দিকে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে আবার নতুন করে গড়ে তুলতে হবে উল্লেখ করে ড. আব্দুল মঈন খান বলেন, তাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, এর দুটি দিক রয়েছে। এর একটি হলো সারা বাংলাদেশের স্থানীয় সরকারের অবকাঠামো গড়ে তোলা। অন্যটি হলো দেশের অনগ্রসর জনগোষ্ঠীর, বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষের উন্নয়ন নিশ্চিত করা।

নরসিংদী তাঁতবোর্ড ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।

সূত্র: দৈনিক ইনকিলাব

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করতে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ: স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x