শনিবার (৫ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে একই দিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানার আওতাধীন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা। অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়।
কোস্ট গার্ড জানায়, শনিবার ভোর ৫টার দিকে পরিচালিত ওই অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের মোট ওজন ২৯ হাজার ৭৫০ কেজি এবং আনুমানিক মূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ১২ জন পাচারকারীকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সিমেন্ট ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: ঢাকা ট্রিবিউন

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন