ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

১৫ পিস ইয়াবাসহ ফকিরহাটে ব্যবসায়ী মাইনুদ্দিন গ্রেপ্তার

ভোলার মনপুরা উপজেলার ফকিরহাট বাজারে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মোঃ মাইনুদ্দিন নামের এক স্থানীয় ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাইনুদ্দিন ২নং হাজিরহাট ইউনিয়নের অন্তর্গত ৮নং ওয়ার্ডের মজিবল ( ভূট্ট) মোল্লার ছেলে। আজ আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, ফকিরহাট বাজারের ব্যবসায়ী মাইনুদ্দিন দীর্ঘদিন ধরে ব্যবসার আড়ালে মাদক কারবারের সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

​এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, "আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।"

​এদিকে মাদকসহ ব্যবসায়ী আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে। মাদকবিরোধী এই সফল অভিযানের জন্য মনপুরা থানা পুলিশ এবং পেশাদারিত্বের সাথে সংবাদ প্রকাশের জন্য মনপুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য এবং মনপুরা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন।

​তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও সাংবাদিকদের প্রশংসনীয় ভূমিকা মনপুরাকে মাদকমুক্ত করতে বড় অবদান রাখবে।"

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

১৫ পিস ইয়াবাসহ ফকিরহাটে ব্যবসায়ী মাইনুদ্দিন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x