ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

পঞ্চগড়ের বোদায় মানব পাচার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় মানব পাচার ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার ময়নানদিঘী ইউনিয়নের এলিট পেট্রোল পাম্প সংলগ্ন একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধনেশ চন্দ্র (৩৭), গোবিন্দ বর্মন (৪৫), মো. মামুন ইসলাম (৩০) ও মোছা. সানজিদা আক্তার (২৫)। এ সময় তাদের সঙ্গে থাকা আরও এক নারীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধনেশ চন্দ্র দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের এনে তার টিনের ঘরে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে তাদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে ওই কর্মকাণ্ড পরিচালনার কথা স্বীকার করেছেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজোয়ানুল মন্ডল বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ১১ ও ১২ ধারায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ের বোদায় মানব পাচার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x