সোমবার (৭ সেপ্টেম্বর) ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনে অনেক মানুষ স্বজন হারিয়েছেন, আবার অনেকে আহত হয়েছেন। এসব পরিবারের সদস্যরা এখনো সেই ক্ষত ও কষ্ট বয়ে চলেছেন। তাদের ক্ষোভ ও যন্ত্রণার কারণেই শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।
শেখ হাসিনাকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন—কোনোটাই এই বাংলাদেশের মাটিতে হবে না।’
সরকারের বিভিন্ন ধরনের কার্ড প্রকল্প নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তার দাবি, সরকার শুরুতে ফ্যামিলি কার্ডসহ নানা ধরনের কার্ড চালুর ঘোষণা দিয়েছিল। এসব কার্ড তৈরির জন্য শুধু কার্ড প্রকল্পেই ২৪২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল।
সারজিস আলম বলেন, জনগণের কল্যাণের কথা বলে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলেও অনেক সময় সেগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকে যায়। তার দাবি, ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করা শেষ পর্যন্ত সম্ভব হবে না—সরকারও বিষয়টি বুঝতে পেরেছে। এ কারণেই বর্তমানে প্রকল্পটি নিয়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো আলোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের অর্থ ব্যয় করে এমন কোনো প্রকল্প গ্রহণ করা ঠিক নয়, যেটির বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা থাকে। জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাস্তবসম্মত পরিকল্পনার ভিত্তিতেই প্রকল্প নেওয়া প্রয়োজন।
পরে জেলা এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার, দলের নারী নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: বিডি লাইভ ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন