ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার পর বিএনপি নেতার মৃত্যু

কুমিল্লার চান্দিনা উপজেলায় ইউপি নির্বাচনের প্রচারণায় ‘বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন বিএনপির এক নেতা। সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মেজ ছেলে সাঈদ।

মৃত সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহসভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে তিনি সুহিলপুর ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, অন্যান্য দিনের মতো সোমবারও সুহিলপুর ইউনিয়নে দিনব্যাপী শোডাউন ও গণসংযোগ করেন সাইফুল ইসলাম খোকন। দিনভর প্রচারণা শেষে সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত একটি পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। সেখানে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, বর্তমান সংসদ সদস্য তাকেই চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী করবেন।

কর্মসূচি শেষ করে রাতে বাড়ি ফেরেন তিনি। এরপর নৈশভোজ সেরে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে স্বজনরা দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে দাউদকান্দির গৌরীপুর বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক মৃত্যুতে সুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সুহিলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোস্তফা আহমেদ শোক জানিয়ে বলেন, এবারের নির্বাচনে চেয়ারম্যান হওয়ার প্রবল ইচ্ছা ছিল সাইফুল ইসলাম খোকনের। সোমবারও তিনি দিনভর তাদের সঙ্গে পুরো ইউনিয়নে গণসংযোগ করেছেন। কিন্তু গভীর রাতে তার মৃত্যুর খবর শুনতে হবে—এমন আকস্মিক বিদায় মেনে নেওয়া কঠিন।

চান্দিনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের বলেন, সাইফুল ইসলাম খোকন বিএনপির একজন পরীক্ষিত নেতা ছিলেন। শোডাউনে নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি গর্বের সঙ্গে বলেছিলেন, ‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’ এমন দৃঢ় বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে।

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, তার মরহুম পিতার সময় থেকেই সাইফুল ইসলাম খোকন বিএনপির রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তার অকালমৃত্যুতে সুহিলপুর ইউনিয়নসহ চান্দিনা উপজেলা বিএনপিতে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার পর বিএনপি নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x