ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে দেশটি।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হয়েছে। এরই অংশ হিসেবে ওমানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। তারা বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ওমানের আরও একটি প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

ওমানের ভিসা চালুর বিষয়েও সরকার কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ রয়েছে। বিগত সরকারের সময়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিরা যাতে নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে জন্য সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, সরকার দক্ষ অভিবাসনের ওপর গুরুত্ব দিচ্ছে এবং বিষয়টি ওমান সরকারের কাছে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী ওমানে যাওয়ার পাশাপাশি বিভিন্ন খাতে কাজ করার সুযোগ তৈরি হোক—এটাই সরকারের প্রত্যাশা। এ বিষয়ে ওমানও আগ্রহ দেখিয়েছে এবং দুই দেশ এ নিয়ে কাজ করছে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ওমানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে প্রতিমন্ত্রী আলোচনা করেন। আলোচনার অন্যতম বিষয় ছিল বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করা।

ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ দেশটির উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও বিস্তৃত করার যথেষ্ট সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান
0:00 0:00
1.0x