ব্যারোর প্রকাশ করা যৌথ বিবৃতিতে বলা হয়, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল ও সুইডেন আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের অবৈধ বসতি থেকে পণ্য বাণিজ্যের ক্ষেত্রে জাতীয় বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নিশ্চিত করেছে। পাশাপাশি এ বিষয়ে ইউরোপীয় বিধিনিষেধকে সমর্থন করার কথাও জানিয়েছে দেশগুলো।
বিবৃতিতে আরও বলা হয়, নিজ নিজ জাতীয় প্রক্রিয়া অনুসরণ করে এ ধরনের বিধিনিষেধ কিংবা অন্য কোনো ব্যবস্থা গ্রহণের বিষয়টি ১২টি দেশ ‘গুরুতরভাবে বিবেচনা করছে’।
আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, নরওয়ে ও বেলজিয়ামের নেওয়া উল্লেখযোগ্য পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা। একই সঙ্গে বসতি থেকে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিষিদ্ধ করতে জাতীয় পর্যায়ে পদক্ষেপের প্রস্তাব দেওয়ার কথাও বিবৃতিতে জানানো হয়েছে।
পশ্চিম তীরে ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডেরও নিন্দা জানিয়েছে দেশগুলো। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। যৌথ বিবৃতিতে বলা হয়, বসতি স্থাপনকারীদের সহিংসতা ও বসতি সম্প্রসারণ নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। এর মধ্যে ই১ বসতি প্রকল্পের জন্য দরপত্র আহ্বানের সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ধরে রাখা এবং ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছে ১২ দেশ। বিবৃতিতে তারা জানায়, ফিলিস্তিনি ভূখণ্ড দখল এবং ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো উদ্যোগের তারা দৃঢ় বিরোধিতা করে।
এ ছাড়া আন্তর্জাতিক আইনে অবৈধ বসতি সম্প্রসারণ এবং বেসামরিক প্রশাসনিক ক্ষমতা বাড়ানোর কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো। সহিংসতার সঙ্গে জড়িত বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনা এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা।
সূত্র: বিডি ২৪ লাইভ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন