ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

দলীয় অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা মেনে আসার পরামর্শ চরমোনাই পীরের

দলীয় ও ইসলামপন্থী কোনো অনুষ্ঠানে দায়িত্ব পালনের সময় নারী সাংবাদিকদের পর্দা ও শালীনতা বজায় রাখা উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা নেই। তবে ইসলামী আন্দোলনের দলীয় কর্মসূচি কিংবা ইসলামপন্থী কোনো আয়োজনে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত হলে তাদের পর্দা করে আসা উচিত।

তার এ বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্নজন ভিন্ন ধরনের প্রতিক্রিয়াও জানিয়েছেন।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দলীয় অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা মেনে আসার পরামর্শ চরমোনাই পীরের

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দলীয় ও ইসলামপন্থী কোনো অনুষ্ঠানে দায়িত্ব পালনের সময় নারী সাংবাদিকদের পর্দা ও শালীনতা বজায় রাখা উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, নারী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা নেই। তবে ইসলামী আন্দোলনের দলীয় কর্মসূচি কিংবা ইসলামপন্থী কোনো আয়োজনে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত হলে তাদের পর্দা করে আসা উচিত।

তার এ বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্নজন ভিন্ন ধরনের প্রতিক্রিয়াও জানিয়েছেন।

সূত্র: ইত্তেফাক

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x