ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

‘সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানারের পাল্টা ‘সরকারের প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম ও উদ্যোগ’ শীর্ষক ব্যানার ও ফেস্টুন টাঙিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, গ্যারেজ, শান্তিনিকেতনসহ ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এসব ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়।

ছাত্রদলের টাঙানো ব্যানারে সরকারের প্রথম ছয় মাসের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের তালিকা তুলে ধরা হয়েছে। এতে বৈদেশিক ঋণ পরিশোধ, ভোলায় বিদ্যুৎ ও সার কারখানা স্থাপনের উদ্যোগ, আধুনিক স্বাস্থ্য অবকাঠামো, খাল খনন, চীনা বিনিয়োগ, মালয়েশিয়ায় শ্রমবাজার, বনায়ন কর্মসূচি, রোহিঙ্গা প্রত্যাবাসন, নারী শিক্ষা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া খাদ্যনিরাপত্তা, নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন, জাতীয় এলএনজি টার্মিনাল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, মাদ্রাসায় ‘মিড-ডে মিল’, চা-বাগান শ্রমিকদের জন্য রেইনকোট বিতরণ এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগের কথাও ব্যানারে তুলে ধরা হয়েছে।

ব্যানারে আরও উল্লেখ করা হয়েছে বাঁধ ও বন্যা নিয়ন্ত্রণ, ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’, নিম্নআয়ের মানুষের জন্য হেলথ কার্ড, সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, মোংলা বন্দরের আধুনিকায়ন, রেলওয়ের আয় বৃদ্ধি, আধুনিক বাজার সংযোগ এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থাসহ বিভিন্ন উদ্যোগ।

এ বিষয়ে ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন শান্ত বলেন, “বিগত ছয় মাসে দেশের উন্নয়নে বিএনপি সরকার অনেক কাজ করেছে এবং বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল তারেক রহমানের জনপ্রিয়তা ও জনবান্ধব কার্যক্রম দেখে ঈর্ষান্বিত হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাই সবাইকে সচেতন করতে নোবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

এর আগে গত বুধবার রাতে নোবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানার টাঙিয়েছিল জাতীয় ছাত্রশক্তি, নোবিপ্রবি শাখা। পরে এসব ব্যানার খুলে ফেলা ও পুনরায় টাঙানোকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা তৈরি হয়। বৃহস্পতিবার সকালে নতুন করে টাঙানো ব্যানারগুলোও দেখা যায়নি।

এরপরই ছাত্রদলের পক্ষ থেকে এসব পাল্টা ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। এতে সরকারের কার্যক্রম ও ব্যর্থতা নিয়ে দুই রাজনৈতিক ছাত্রসংগঠনের পাল্টাপাল্টি প্রচারণায় নোবিপ্রবি ক্যাম্পাসে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

তবে ছাত্রদলের ব্যানারে উল্লেখ করা বিভিন্ন কার্যক্রম, পরিসংখ্যান ও দাবির উৎস এবং সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সংগঠনটির পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

‘সরকারের ১৮০ দিনের ব্যর্থতা’র পাল্টা নোবিপ্রবি ছাত্রদলের ‘প্রথম ৬ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম’ এর ব্যানার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x