ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

ফেনীতে জিপিএ-৫ পাওয়া চার শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

ফেনীতে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী চার শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ছাত্রশিবিরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আশরাফুল হক সোহেল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান।

এ ছাড়া সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মহিউদ্দিন এবং শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাফিয়া বিনতে ইলিয়াস।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ সরকারের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা ২৪-এ ৫৬ শতাংশ কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি মেধার মূল্যায়নের দাবিতে। ছাত্র-জনতা ও তরুণদের রক্তের বিনিময়ে নতুন সরকার প্রতিষ্ঠিত হলেও শিক্ষাব্যবস্থা ও নিয়োগসংক্রান্ত কিছু পদক্ষেপ হতাশাজনক।’

তিনি আরও বলেন, ‘এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রচলিত পদ্ধতি পরিবর্তন করে সেটি স্কুল-কলেজ কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত করবে।’

এ ছাড়া পিএসসির সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং নিয়োগ পরীক্ষায় ভাইভায় ৫০ শতাংশ ও লিখিত পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর রাখার মাধ্যমে তরুণ ও মেধাবীদের আটকে রাখার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এটিকে তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দুনিয়ার কোনো লোভ, মোহ কিংবা সাময়িক সুবিধার কাছে কখনো মাথা নত করা যাবে না। ইসলামের মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে শহর ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক জেলা সভাপতি আবু হানিফ হেলালসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে জিপিএ-৫ পাওয়া চার শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x