ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আন্তর্জাতিক

ইরাক থেকে ড্রোন হামলা, তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি

মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর তৎপরতায় নতুন করে চাপে পড়েছে সৌদি আরব ও গুরুত্বপূর্ণ নৌপথগুলো। শুক্রবার ইরাক থেকে চালানো একাধিক ড্রোন হামলার পর দেশের প্রধান পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব।

রাজধানী রিয়াদ ও মদিনা অঞ্চলের পাম্প স্টেশনে হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। স্যাটেলাইট ছবিতে একটি পাম্প স্টেশনে ব্যাপক অগ্নিকাণ্ডের চিহ্নও দেখা গেছে। ফলে তেল স্থাপনায় হামলার পাশাপাশি লোহিত সাগর উপকূলে হুথিদের অগ্রযাত্রাতেও চাপে পড়েছে রিয়াদ।

সৌদি আরব বলছে, পাইপলাইন বন্ধ করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। হামলার জন্য ইরাককে দায়ী করলেও আপাতত পাল্টা জবাব না দিয়ে বাগদাদকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ দিচ্ছে রিয়াদ। তদন্তের পর ইরাকের এক সামরিক কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।

হামলাকারীদের ধরতে অভিযানও শুরু করেছে বাগদাদ। এর আগে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র হামলা চালালেও, ইরাকের মাটি থেকে নতুন হামলা ঠেকানো যাচ্ছে না।

এর মধ্যেই লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথের কৌশলগত পেরিম দ্বীপ দখলে নিয়েছে হুথিরা। বাব আল-মান্দেব ঘিরে তাদের এই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ইরাক থেকে ড্রোন হামলা, তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x