নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টিম।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন সুইপার কলোনি ও নুনিয়াপট্টি এলাকায় মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শ্রী আদিল হাড়ি, পিতা—মৃত দিপু হাড়ি, সাং—খাঁস নওগাঁ এবং শ্রী পতুল জমাদার (৪৮), পিতা—মৃত শ্যাম জমাদার, সাং—সুইপার কলোনি, নওগাঁ সদর, নওগাঁর কাছ থেকে সর্বমোট ৯৬০ (নয়শত ষাট) গ্রাম শুকনো গাঁজা স্থানীয় লোকজনের উপস্থিতিতে উদ্ধার করে জব্দ করা হয়।
এ সময় মাদক সেবনরত অবস্থায় এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য হেফাজতে রাখা ও সেবনের অভিযোগে অভিযানে মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। নওগাঁ জেলায় মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন