ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাসান মুরাদ গ্রেপ্তার

চট্টগ্রামের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও একাধিক মামলার আসামি হাসান মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে হাটহাজারী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তার হাসান মুরাদ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপাদিঘীর পাড় এলাকার আকমল মিয়াজির বাড়ির দিদারুল আলমের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে হাসান মুরাদের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলাসহ হাসান মুরাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, শুক্রবার রাতে নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাসান মুরাদ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x