ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

জাতীয় স্বার্থে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল: জামায়াত আমির

জাতির প্রয়োজনে সরকার সহযোগিতা চাইলে যেকোনো সময় বিরোধী দল পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে। সরকার ও বিরোধী দল—উভয়েরই দেশের প্রতি দায়িত্ববোধ রয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে।

তিনি বলেন, সম্প্রতি জ্বালানি ও বিদ্যুৎ খাতে বড় ধরনের সংকট দেখা দিয়েছিল। এ বিষয়ে তিনি সংসদের ৬৮ বিধিতে একটি নোটিশ দিয়েছিলেন। গত ৭ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়। সেখানে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় দেশ ও দেশের বাইরে দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, জাতির স্বার্থে এসব বিশেষজ্ঞকে সরকারের সঙ্গে সম্পৃক্ত করার প্রস্তাব দেওয়া হলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী একটি টিম গঠন করে প্রস্তাব উপস্থাপনের কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, ছয় দফা জনদাবি নিয়ে তারা দ্বিতীয়বারের মতো রাজপথে নেমেছেন। তবে আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা দেশের কোনো ক্ষতি করার ইচ্ছা তাদের নেই। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের জন্য আন্দোলন করে জনগণের ক্ষতি তারা করতে চান না। একসময় সরকার জনগণের দাবিগুলো বিবেচনায় নিয়ে তা মেনে নিতে বাধ্য হবে।

সূত্র: ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় স্বার্থে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x