ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

জনগণের সহায়তায় নওগাঁ-রানীনগর সড়কে রামদাসহ আন্তঃজেলা ছিনতাইকারী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নওগাঁ-রানীনগর সড়কে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র রাম-দাসহ চিহ্নিত এক আন্তঃজেলা ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় জনগণের সহায়তায় মোঃ ইমন (২৪) নামে ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ ইমন নওগাঁ জেলার রানীনগর উপজেলার সিংড়াডাঙ্গা গ্রামের মৃত ইয়ানুর সাকিদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইমন তার অজ্ঞাতনামা পলাতক সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে নওগাঁ-রানীনগর সড়কের বিভিন্ন সুবিধাজনক স্থানে রাতে ছিনতাই করে আসছিল। বিশেষ করে ট্রেন ও বাসযোগে বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের লক্ষ্য করে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় জনগণের সহায়তায় অভিযান চালিয়ে তাকে একটি রাম-দাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ইমনের বিরুদ্ধে দস্যুতা মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ছিনতাইকারী ইমনের পলাতক সহযোগীদের গ্রেপ্তারের জন্য নওগাঁ সদর থানা, রানীনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নওগাঁ জেলা পুলিশ সড়কে ছিনতাইকারীদের কঠোর হস্তে দমন করবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জনগণের সহায়তায় নওগাঁ-রানীনগর সড়কে রামদাসহ আন্তঃজেলা ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x