নওগাঁর মান্দায় পুলিশ সুপারের নির্দেশনায় চোলাই মদ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে মান্দা থানা পুলিশ। অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ওয়াশ উদ্ধার ও জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরের পর মান্দা থানাধীন ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের কসবা মান্দা (ঠাকুর মান্দা) গ্রামের আমতি রানীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। তিনি কার্তিক হালদারের স্ত্রী।
অভিযানকালে তার বসতবাড়ি থেকে ২ হাজার ১০৫ লিটার ওয়াশ/চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে এসব আলামত জব্দ করা হয়। পুলিশ জানায়, বিপুল পরিমাণ এই চোলাই মদ তৈরির উপকরণ মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
জব্দ করা আলামতের মধ্য থেকে রাসায়নিক পরীক্ষার জন্য এবং আদালতে বিচারকার্যে উপস্থাপনের উদ্দেশ্যে পৃথক পৃথক বোতলে নমুনা সংরক্ষণ করা হয়েছে। অবশিষ্ট আলামত পচনশীল ও দুর্গন্ধযুক্ত হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ধ্বংস করা হয়।
এ ঘটনায় গ্রেফতার আসামিসহ পলাতক আরও দুই আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, চোলাই মদসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
চলুন, দুর্গন্ধযুক্ত, পচা ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চোলাই মদসহ সব ধরনের মাদক বর্জন করি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন