জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার শিয়ালকোল বাজার সংলগ্ন বিলধলী ও শীলন্দা এলাকায় ডিমের খামার ও পাইকারী বাজারে ডিম, পোল্ট্রি ও বয়লারের বাজারে অভিযান পরিচালনা করা হয়। মো: সোহেল শেখ, সহকারী পরিচালক, সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে অভিযানে ডিমের দাম বেশি রাখা, ক্রয়-বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স লোকমান পোল্ট্রি ফিডের ম্যানেজার মো: রকিকে ৫০০০ টাকা ও মেসার্স হেলাল উদ্দিন ডিমের আড়তের ম্যানেজার মো: ভাষান শেখকে ২০০০ টাকা-সহ ২টি প্রতিষ্ঠানকে মোট ৭০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের পাশাপাশি বেশ কিছু বাজারে নিত্য পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন